গলায় হাঁড়ি বাঁধা অবস্থায় পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার - The News Lion

গলায় হাঁড়ি বাঁধা অবস্থায় পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কিসমত গ্রামের একটি পুকুরে এক মহিলাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন গ্রামবাসীরা । যার ফলে ওই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি ঘাটাল থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। পুকুরের জল থেকে ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ। 


মৃত মহিলার গলায় হাঁড়ি বাঁধা অবস্থায় ছিল।মৃতদেহটি ওই এলাকার বাসিন্দা মাধবী বেরার বলে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করেন। তার বয়স ৬২ বছর ।তিনি গত দু'দিন ধরে নিখোঁজ ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে কি কারণে ওই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে ময়নাতদন্ত  করার জন্য পাঠায় ঘাটাল থানার পুলিশ। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে  শোকের ছায়া নেমে আসে ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.